নিউজ ডেস্ক: জীবনে বেড়েছে ব্যস্ততা। আর তাই অনেকেই টয়লেটে বসে মোবাইল ফোন ব্যবহার করেন। এর ফলে দেখা দিচ্ছে জটিল রোগ ।
এক গবেষণায় দেখা গেছে টয়লেটে বসে মোবাইল ফোন ব্যবহার করে রোগে আক্রান্ত হচ্ছেন ৫৭% ব্রিটিশ নাগরিক। আর 8 শতাংশ নাগরিক বলছেন তারা সব সময় মোবাইল ফোন ব্যবহার করেন ।
চিকিৎসকরা বলছেন কেউ যদি টয়লেটে মোবাইল ফোন ব্যবহার করে থাকেন তবে তা ওই ব্যক্তির জন্য ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসতে পারে কারণ মোবাইল ফোন টয়লেটে ব্যাবহার করার কারণে পাইলস রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেকাংশেই বেড়ে যাচ্ছে ।
এ ব্যাপারে পেশেন্ট ডট ইনফো র ক্লিনিক্যাল দিরেক্টর ডাক্তার সারা জার্ভিস বলেন মোবাইল ফোন ব্যবহার করার কারণে টয়লেটে বেশি সময় ব্যয় হয়। আর সে কারণে পাইলস রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে । কারণ এ সময় মোবাইল ফোন ব্যবহার করার কারণে শিরা ও মলদ্বারে চাপ পড়ে। যা পাইলস এর অন্যতম কারণ ।
পাইলসে আক্রান্ত হওয়ার আশঙ্কা থেকে কমাতে টয়লেটে মোবাইল ফোন ব্যবহার না করার পরামর্শ দিয়েছেন ডাক্তার সারা জার্ভিস । আমরা যারা টয়লেটে গিয়েও মোবাইল ফোন ব্যবহার করি তাদের সতর্ক হওয়া উচিত।

No comments:
Post a Comment