পুজোর দিনে আহারে পোলাও বা বিরিয়ানি না থাকলে চলে! রেসিপি জেনে নিন - Majaru

Post Top Ad

Post Top Ad

Monday, 27 September 2021

পুজোর দিনে আহারে পোলাও বা বিরিয়ানি না থাকলে চলে! রেসিপি জেনে নিন

 


নিত্য দিন সাদা ভাত কি আর মুখে রোচে! কিন্তু পুজোর দিনে কখনও পোলাও কখনও বিরিয়ানি হলে দারুণ জমে যায়। আর তা যদি আসে ওপার বাঙলার ওস্তাদ রন্ধনশিল্পির হেঁশেল থেকে তা হলে তো কথাই নেই! এ রকমই কিছু রান্নার রেসিপি জেনে নিন -

 


ঝাল পোলাও



উপকরণ


চিকেন -১ কেজি,


হলুদ গুঁড়া আধ চা-চামচ,


লঙ্কা গুঁড়া ১ চা-চামচ,


কাঁচালঙ্কা চেরা: ১০টি


পিঁয়াজ কুচি: ২ টেবিল চামচ,


পিঁয়াজ বাটা: ১ চা-চামচ


তেজপাতা: ১টা


আদা বাটা:১ চা-চামচ,


রসুন বাটা: আধ চা-চামচ


জিরা বাটা: ১ চা-চামচ


লবণ: স্বাদ মতো


তেল: পরিমাণ মতো।



মাংস রান্নার প্রণালি: গরম তেলে তেজপাতা ফোড়ন দিয়ে পিঁয়াজ কুচি ভেজে তাতে বাকি সব মশলা দিয়ে নেড়ে কষিয়ে চিকেন দিন। কষানো হলে কাঁচা লঙ্কা ও জল দিয়ে ঢেকে রাখুন। মাখা মাখা হলে নামিয়ে নিন।


পোলাওয়ের জন্য


পোলাওয়ের চাল ৫০০ গ্রাম


রসুন কোয়া ৬টা


কাঁচা লঙ্কা ফোড়ন ৬টা


পিঁয়াজ কুচি ২ টেবিল চামচ



আস্ত গরমমশলা (তেজপাতা, এলাচি, দারুচিনি): পরিমাণ মতো


আদা বাটা: ১ চা-চামচ


তেল ও ঘি: পরিমাণ মতো


লবণ: স্বাদ মতো


বেরেস্তা: ২ টেবিল চামচ ।


ঝাল পোলাও রান্নার প্রণালি:


চাল ধুয়ে জল ঝরিয়ে নিন। এরপর একটি পাত্রে তেল ও ঘি দিয়ে গরম করে পেঁয়াজ ভেজে তাতে গরমমশলা, রসুন কোয়া, আদা বাটা দিয়ে নেড়ে চাল,কাঁচা লঙ্কা ও লবণ দিয়ে নেড়ে ভেজে নিন। এ বার জল দিয়ে ঢেকে দিন। পোলাও প্রায় হয়ে এলে রান্না করা চিকেন কাঁচা লঙ্কা এবং আরও খানিকটা ঘি দিয়ে ঢেকে দমে দিন৭-৮ মিনিটের জন্য। এর পর নামিয়ে বেরেস্তা ছড়িয়ে পরিবেশন করুন।

No comments:

Post a Comment

Post Top Ad