পুজোর আগে শুধু ত্বক ঝলমলে করলে হবে! চুলের জন্য তো কিছু করতে হবে তারজন্য আজই ফলো করুন আমাদের এই উপায় - Majaru

Post Top Ad

Post Top Ad

Friday, 24 September 2021

পুজোর আগে শুধু ত্বক ঝলমলে করলে হবে! চুলের জন্য তো কিছু করতে হবে তারজন্য আজই ফলো করুন আমাদের এই উপায়



 নিউজ ডেস্ক :পুজোয় সেই অনেক কেনাকাটা সাথে মেকআপের কত কিছু জিনিস কিনে নিয়েছেন তবে একবার ভেবে দেখেছেন কী! চুলের কি হবে পুজোর দিনে ! চুল তো সেই আগের মতই রয়ে যাবে, তাই আজই এই উপায় জেনে নিন আর পুজোর আগে নিজের চুলের অন্যরকম লুক দিন



চুলের যত্ন:


গোড়া থেকে শুরু করলে, চুল থাক প্রথমেই। শীতের অন্যতম সমস্যা মাথার মৃত কোষ বা খুশকি। শীত কাটিয়ে বসন্ত এসে কড়া নাড়লেও সমস্যার সমাধান অতি সহজে মেলে না। খুশকির মোকাবিলা করতে আমলা, রিঠা, শিকাকাই, জবাকুসুম দেওয়া ভেষজ শ্যাম্পুর কোনও জবাব নেই।




পার্লারে গিয়ে হেয়ারস্পা করাতে সময় এবং টাকা দুই-ই খসবে। ঘরোয়া পদ্ধতি দ্বারা স্পা ট্রিট্মেন্ট করলে এ জাতীয় সমস্যার মুশকিল আসান হতে পারে। সপ্তাহে দু’বারশ্যাম্পু করার ঘণ্টা দেড়েক আগে জলপাই তেলে লেবুর রস মিশিয়ে হালকা গরম করে দু’-তিন মিনিটের জন্য মাথায় ম্যাসাজ করুন। এ বার, সামান্য গরম জলে তোয়ালে ডুবিয়ে, জল ঝরিয়ে মিনিট দশেক মাথায় জড়িয়ে রাখুন। সবশেষে একটি স্প্রে বোতলে চায়ের লিকার মেশানো জল ও ভাল সিরামের মিশ্রণটি ভিজে চুলে স্প্রে করুন। এতে করে শুধু যে খুশকি উধাও হবে তা নয়, অন্যদিকে চুলে ফিরে আসবে প্রাণও।

No comments:

Post a Comment

Post Top Ad