বর্ষায় স্যুপ খাওয়ার মজাই আলাদা তাই একটি ভিন্ন রেসিপি জেনে নিন - Majaru

Post Top Ad

Post Top Ad

Tuesday, 19 October 2021

বর্ষায় স্যুপ খাওয়ার মজাই আলাদা তাই একটি ভিন্ন রেসিপি জেনে নিন



স্যুইট কর্ন স্যুপ


উপকরণ:



১ কাপ সিদ্ধ করা স্যুইট কর্ন

১ চামচ মাখন

১ চামচ আদা (কুচি কুচি করে কাটা)

১ চামচ গাজর (কুচি কুচি করে কাটা)

ভুট্টার শর্করা

জল

নুন

১ চামচ ভিনিগার আর লাইট সোয়া সস

১ চামচ গোলমরিচ


একটি পাত্রে মাখন নিয়ে তার মধ্যে প্রথমে আদা আর গাজর দিন। তারপর তার মধ্যে নুন, গোলমরিচ, ভিনিগার, আর লাইট সোয়া সস দিয়ে দিন।

এবার তার মধ্যে সিদ্ধ করা স্যুইট কর্ন ছোট ছোট করে কেটে দিয়ে দিন। এর পর জল দিয়ে পুরোটাকে ফোটান। এ বার কর্ন স্টার্চ দিয়ে মিশ্রণটিকে ভাল করে নাড়িয়ে নিন।

মিশ্রণটি মসৃণ হয়ে গেলে গরমগরম পরিবেশন করুন।

No comments:

Post a Comment

Post Top Ad