পাঁচমিশালি সবজি রান্নার কিছু সহজ উপায় জেনে নিন - Majaru

Post Top Ad

Post Top Ad

Tuesday, 9 November 2021

পাঁচমিশালি সবজি রান্নার কিছু সহজ উপায় জেনে নিন



অন্যান্য সময়ের তুলনায় শীতে বাজারে দেখা যায় বাহারি সবজির। একেকজন সবজির ভিন্ন ভিন্ন পদ খেতে পছন্দ করেন। তবে এক সবজির পুষ্টিগুণের সঙ্গে অন্যটির মিল নেই।


এ কারণে বিভিন্ন ধরনের সবজি একসঙ্গে রান্না করে সব ধরনের পুষ্টি পেতে পারেন। এজন্য তৈরি করতে পারেন পাঁচমিশালি সবজি। জেনে নিন সুস্বাদু উপায়ে এই পদ তৈরির সহজ রেসিপি-


উপকরণ



১. মাঝারি আকারের আলু ১টি২. পটল ৩-৪টি৩. মিষ্টিকুমড়া ১ ফালি৪. ফুলকপি ছোট ১টি৫. টমেটো ২টি৬. বেগুন ১টি৭. গাজর ১টি৮. শুকনো মরিচ ২টি৯. কাঁচা লঙ্কা৭-৮টি১০. তেজপাতা ২টি১১. পাঁচফোড়ন সামান্য১২. লবণ স্বাদমতো১৩. হলুদ আধা টেবিল চামচ১৪. তেল প্রয়োজনমতো১৫. আদা বাটা ১ টেবিল চামচ১৬. জিরার গুঁড়া সামান্য ও ১৭. ধনেপাতা কুচি সামান্য।


পদ্ধতি


সবগুলো সবজি ভালো করে ধুয়ে একটু বড় টুকরো করে কাটুন। এবার কড়াইয়ে তেল গরম করে শুকনো লঙ্কা ও তেজপাতা ভেজে নিন।


পাঁচফোড়ন দিয়ে দিন। ঘ্রাণ ছড়ালে প্রথমে আলু, পটল ও গাজর মিশিয়ে দিন। সামান্য লবণ ও হলুদ দিয়ে নেড়ে হালকা জল দিন।



সবজি আধা সেদ্ধ হলে মিষ্টিকুমড়া ও ফুলকপি দিয়ে ভালো করে নেড়ে দিন। অল্প করে জল দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিন।



তারপর মিশিয়ে দিন বেগুন ও টমেটো। কাঁচামরিচের ফালি দিন। সব সবজি সেদ্ধ হয়ে এলে আদা বাটা মিশিয়ে দিন।


এরপর নামানোর আগে ধনেপাতা কুচি ছড়িয়ে দিন। এই পাঁচমিশালি সবজি গরম গরম পরিবেশন করুন ভাত, রুটি কিংবা পরোটার সঙ্গে।

No comments:

Post a Comment

Post Top Ad