নিউইয়র্কে বন্ধুদের সঙ্গে হ্যালোইন পার্টি উদযাপন করলেন সুহানা খান - Majaru

Post Top Ad

Post Top Ad

Monday, 1 November 2021

নিউইয়র্কে বন্ধুদের সঙ্গে হ্যালোইন পার্টি উদযাপন করলেন সুহানা খান



শাহরুখ খান এবং গৌরী খানের মেয়ে সুহানা খানের সাম্প্রতিক ছবিগুলি গত কয়েক সপ্তাহে প্রথমবারের মতো ইনস্টাগ্রামে প্রকাশিত হয়েছে। মুম্বাইয়ে মাদকের মামলায় তার ভাই আরিয়ান খানের গ্রেপ্তারের মধ্যে সুহানা সোশ্যাল মিডিয়া থেকে দূরে ছিলেন।

ইন্টারনেটে ভাইরাল হওয়া ফটোগুলিতে সুহানাকে নিউ ইয়র্কের একটি হ্যালোইন পার্টিতে তার বেস্টী এবং সহপাঠীদের আলিঙ্গন করতে দেখা যায়।

এছাড়া গত সপ্তাহে ভাই আরিয়ান খানের জামিন মঞ্জুর হওয়ার পরে সুহানা সোশ্যাল মিডিয়ায় চারটি ছবির সুন্দর কোলাজ শেয়ার করেছিলেন। তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ছবিটি শেয়ার করে সুহানা ক্যাপশন দিয়েছিলেন আই লাভ ইউ ভাই। অনেক সেলিব্রেটি এই সুন্দর ছবিতে প্রতিক্রিয়া জানিয়েছেন এবং মন্তব্য করেছেন এবং পোস্টে হার্ট ইমোটিকনও দিয়েছেন।

No comments:

Post a Comment

Post Top Ad