সুস্বাদু পালং চিংড়ি রাঁধবেন কিভাবে জেনে নিন - Majaru

Post Top Ad

Post Top Ad

Saturday, 6 November 2021

সুস্বাদু পালং চিংড়ি রাঁধবেন কিভাবে জেনে নিন



বাজারে সবে উঠতে শুরু করেছে পালংশাক। এর স্বাদ যেন সব শাককেই হার মানায়! খুবই সুস্বাদু পালংশাক স্বাস্থ্যের জন্য খুবই উপকারী।




ওজন কমানো থেকে শুরু করে নানা স্বাস্থ্য উপকারিতা আছে এই শাকে। সাধারণত পালংশাক ভাজি করে খাওয়া হয়। চাইলে এর স্বাদ দ্বিগুণ বাড়াতে মেশাতে পারেন চিংড়ি মাছ।


পালং ও চিংড়ির স্বাদ একবার খেলে মুখে লেগে থাকবে সব সময়। চলুন জেনে নেওয়া যাক রেসিপি-


উপকরণ




১. চিংড়ি এক কাপ ২. পালংশাক প্রয়োজন মতো ৩. তেল পরিমাণমতো ৪. সর্ষের তেল এক টেবিল চামচ ৫. রসুন কুচি এক টেবিল চামচ ৬. পেঁয়াজ কুচি এক টেবিল চামচ ৭. কাঁচা লঙ্কা ৩টি ৮. লবণ স্বাদ মতো ৯. ধনেপাতা এক কাপ


পদ্ধতি


প্রথমে হলুদ দিয়ে চিংড়ি মাছ মাখিয়ে ভেজে নিন। এরপর প্যানে তেল গরম করে একে একে রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা ভেজে নিন।


তারপর মিশিয়ে দিন পালং শাক। সামান্য লবণ দিতে ভুলবেন না। কিছুক্ষণ ঢেকে রান্না করুন। তারপর শাক সেদ্ধ হলে চিংড়ি মিশিয়ে ভাজা ভাজা করুন।




নামানোর আগে ধনেপাতা কুচি মিশিয়ে দিন। কিছুক্ষণ রেখে পরিবেশন করুন মজাদার পালং চিংড়ি। গরম ভাতের সঙ্গে পালং চিংড়ি বেশ মানিয়ে যায়।

No comments:

Post a Comment

Post Top Ad