জেনে নিন, শাস্ত্র মতে দীর্ঘকাল থেকে জীবনে হয়ে থাকা দুঃখ - কষ্টের কারণ সমন্ধে - Majaru

Post Top Ad

Post Top Ad

Sunday, 30 January 2022

জেনে নিন, শাস্ত্র মতে দীর্ঘকাল থেকে জীবনে হয়ে থাকা দুঃখ - কষ্টের কারণ সমন্ধে




এমন অনেক ঘটনা থাকে , যা আমাদের দৈনন্দিন জীবন ঘটে যায়, কিন্তু তার কার্যকারণ আমরা খুঁজে পাই না। এমন অনেক ঘটনা থাকে, যেগুলি কেন ঘটে তা বোঝা যায় না। চেষ্টা করেও সেগুলিকে নিজের নিয়ন্ত্রণে নেওয়া যায় না। এমনই কিছু ঘটনার কারণ বর্ণনা করেছে জ্যোতিষ শাস্ত্র।


-> কর্মক্ষেত্রে উন্নতি নেই?

দেখা যায়, অনেকেই কাজের জায়গায় প্রবল চেষ্টা করে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছেন, তবে তা হচ্ছে না। এরও নেপথ্য কারণ রবির কুপ্রভাব। এজন্য সোনার কিছু পরে নেওয়া অত্যন্ত সুফলদায়ী।


-> শারীরিক দুর্বলতা :


শারীরিক দুর্বলতা বহু ধরনের সমস্যায় মানুষকে ফেলতে পারে। শাস্ত্রজ্ঞরা বলছেন, যাঁদের রবি খুবই দুর্বল তাঁদের ক্ষেত্রে এই সমস্যা দেখা যায়। এঁরা শিবের আরাধনা করলে , সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারেন।


-> ছোটবেলায় কষ্ট :


অনেকেরই ছোটবেলা খুব একটা সুখের হয় না। বিভিন্ন রকমের দারিদ্র , কষ্টের মধ্যে দিয়ে ছোটবেলা কেটে যায়। এমন পরিস্থিতিতে , সেই ব্যক্তি যদি রুবি ধারণ করেন, তাহলে তাঁর বাকি জীবনে দারিদ্রতা ছাপ ফেলতে পারে না। ছোটবেলা থেকে লড়াই তাঁদেরই থাকে যাঁদের রবি দুর্বল।


-> বাবা- ছেলের সম্পর্ক খারাপ :


জ্যোতিষ মতে, যাঁদের জন্মছকে রবি খুবই খারাপ স্থানে বসে রয়েছে, তাঁদের এই সমস্যা দেখা যায়। রবির উজ্জ্বলতার জন্য সূর্যপ্রণাম প্রতিদিন সকালে অত্যন্ত জরুরি। এক্ষেত্রে যাঁরা বাবার স্নেহ থেকে নিজেকে বঞ্চিত বলে মনে করছেন, তাঁরা সেই কাঙ্খিত সুখ পান।

No comments:

Post a Comment

Post Top Ad