অরগ্যাঞ্জার পোশাকের সম্পর্কে কিছু কথা জেনে রাখুন - Majaru

Post Top Ad

Post Top Ad

Saturday, 30 April 2022

অরগ্যাঞ্জার পোশাকের সম্পর্কে কিছু কথা জেনে রাখুন

 


অরগ্যাঞ্জা আসলে তৈরি হয় সিল্ক থেকে। তবে সিনথেটিক ফাইবার যেমন- পলিয়েস্টার, নাইলন, রেয়ন থেকেও প্রস্তুত করা যায় অরগ্যাঞ্জা কাপড়। খাঁটি সিল্কের চেয়ে আবার এ ধরনের অরগ্যাঞ্জা বেশি টেকসই ও সহজলভ্য হয়।


বর্তমানে অরগ্যাঞ্জা পোশাকের কদর অনেক বেড়েছে। তারকা থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই বেছে নিচ্ছেন অরগ্যাঞ্জার পোশাক। বেশ ধুমধামে ১৪ এপ্রিল বিয়ে সারলেন বলিউডের জনপ্রিয় দুই অভিনেতা ও অভিনেত্রী রণবীর কাপুর ও আলিয়া ভাট।


বিয়েতে আলিয়া বেছে নেন অরগ্যাঞ্জার শাড়ি। এমনকি রণবীরের কুর্তা-পায়জামার সঙ্গেও ছিল অরগ্যাঞ্জার ওড়না। আইভরি অরগ্যাঞ্জা শাড়িতে সবার নজর কাড়ের আলিয়া। শুধু আলিয়াই নয় বর্তমানে অনেক তারকাই অরগ্যাঞ্জার শাড়ি, কুর্তি, লেহেঙ্গা, সালোয়ার কামিজে নজর কাড়ছেন।



অরগ্যাঞ্জা শাড়ির জনপ্রিয়তা সবচেয়ে বেশি। গরমের বিভিন্ন উৎসবে এটি হতে পারে প্রথম পছন্দ। কারণ এ শাড়ি খুবই হালকা ও আরামদায়ক। একই সঙ্গে সিম্পলের মধ্যে গর্জিয়াস। এর আরেকটি বড় সুবিধা হলো, সব গড়নের সঙ্গে ভালোভাবে মানিয়ে যায়।

No comments:

Post a Comment

Post Top Ad