ইউনিকর্ন হেয়ার
চুলে একটু অন্য রকম রং করে সকলকে চমকে দিতে চান? আবার খুব গাঢ় বা চোখে পড়ার মতো রংও করতে চান না? তা হলে হালকা রঙের ইউনিকর্ন হেয়ার আপনার জন্য শ্রেষ্ঠ। আলো পড়লে হঠাৎ হঠাৎ চুলের ফাঁক থেকে উকি মারবে নানা প্যাস্টেল রঙের ছটা।
নীলচে আভা
কালো চুলই যাঁদের পছন্দ, তাঁরা একটু অন্য ভাবে নিজেকে যদি দেখতে চান, তা হলে কলমের কালির নীলে রাঙাতে পারেন চুলের ডগা। কালো চুলে এমনিতে কোনও রকম টেক্সচার আনা খুব মুশকিল। তাই খানিক রঙিন ছোঁয়া থাকলে মন্দ হয় না। এ ভাবে চুল রাঙানো খুব একটু কঠিন নয়। বাড়িতেই বানাতে পারবেন।

No comments:
Post a Comment