মুচমুচে ফিশ ফিঙ্গার - Majaru

Post Top Ad

Post Top Ad

Sunday, 1 May 2022

মুচমুচে ফিশ ফিঙ্গার

 


উপকরণ:


মাছের ফিলে: ৩০০ গ্রাম


সর্ষে: ১ চা চামচ


বেসন: ১/২ চা চামচ


রসুন বাটা: ১ টেবিল চামচ


সর্ষের তেল: ডিপ ফ্রাইয়ের জন্য


ডিম: ২টি


জিরে: ১ চা চামচ


কালো জিরে: ১ চা চামচ


ময়দা: ১ ১/২ টেবিল চামচ


পাউরুটির গুঁড়ো: ২ কাপ


লাল লঙ্কাগুঁড়ো: ১ চা চামচ


নুন: ১ চা চামচ




প্রথমে সর্ষে, জিরে, কালো জিরে ভাল করে বেটে নিন। এ বার একটি পাত্রে এই বাটামশলা, রসুনবাটা, লাল লঙ্কাগুঁড়ো ও নুন দিয়ে ভাল করে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এ বার অন্য একটি পাত্রে ডিম ফেটিয়ে নিয়ে তার সঙ্গে ময়দা মেশান।


এ বার মাছের ফিলেগুলি খুব সরু সরু করে কেটে ফিশ ফিঙ্গারের আকার দিন। তারপর মাছের ফিলেগুলি মশলার মিশ্রণের মধ্যে ভাল করে মিশিয়ে দিন, যাতে মশলাটা মাছের ফিলেতে ঢুকে যাবে।

কড়াইতে ডিপ ফ্রাইয়ের জন্য তেল দিন। তেল গরম হলে মাছের ফিলেগুলি ডিমের মিশ্রণে একবার ডুবিয়ে পাউরুটির গুঁড়ো মাখিয়ে নিয়ে ভাজতে থাকুন।

 লাল রং হয়ে এলে তেল থেকে তুলে পেপার টাওয়েলের উপর রাখুন। তারপর সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

No comments:

Post a Comment

Post Top Ad