এই ফলে আলফা হাইড্রক্সি অ্যাসিড বা এএইচএ থাকায় আনারস কোলাজেন উৎপাদন করতে সক্ষম। তাই আনারসের রস নিয়মিত মুখে মাখলে ত্বকের বলিরেখা দূর হয়। বয়সের ছাপ পড়ে না। আনারসের ক্কাথ বানিয়ে ত্বকে মিনিট দশেক লাগিয়ে রাখুন। তার পর জল দিয়ে ধুয়ে ফেলুন। জেল্লা ফিরবে ত্বকের।
আনারসের অমসৃণ ত্বককে কাজে লাগান স্ক্রাবার হিসেবে। এক টুকরো আনারস নিয়ে সারা মুখে ঘষে নিন। প্রাকৃতিক এই স্ক্রাবার ত্বকের মৃত কোষ ঝরিয়ে ত্বক ঝলমলে করে তোলে।

No comments:
Post a Comment