উজ্জ্বল ত্বকের জন্য হলুদ ব্যবহার করুন এভাবে - Majaru

Post Top Ad

Post Top Ad

Monday, 2 May 2022

উজ্জ্বল ত্বকের জন্য হলুদ ব্যবহার করুন এভাবে

 


অ্যাকনে ত্বকের একটি সাধারণ সমস্যা। অনেক সময় অ্যাকনে কমে গেলেও পিছনে রেখে যায় কালো দাগ। হলুদে যে অ্যান্টিসেপটিক উপাদান আছে সেটি অ্যাকনের জীবাণুকে বাড়তে দেয় না। এক চা চামচ হলুদ গুঁড়োর সঙ্গে একটু দই আর এক চা চামচ মুলতানি মাটি মিশিয়ে প্যাক তৈরি করে নিন। চাইলে এর মধ্যে কয়েক ফোঁটা গোলাপ জল দিয়ে দিতে পারেন। ২০ মিনিট রেখে ঠাণ্ডা জলে এই প্যাক ধুয়ে নিতে হবে। ভাল ফল পেতে সপ্তাহে একবার এই প্যাক ব্যবহার করুন।



অ্যান্টি-অক্সিড্যান্ট উপাদানে ভরপুর বলেই হলুদ ডার্ক সার্কল দূর করতে সক্ষম। দুই টেবিল চামচ হলুদ গুঁড়ো, এক টেবিল চামচ দই ও দুই ফোঁটা লেবুর রস দিয়ে প্যাক তৈরি করুন। ডার্ক সার্কলে এই প্যাক লাগিয়ে ১৫-২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। তার পর শুকনো তোয়ালে দিয়ে মুখ মুছে নিন।

No comments:

Post a Comment

Post Top Ad