ভরা পেটে দৌড়াবেন না: হালকা কিছু খেয়ে নেবেন দৌড়ের আগে। কিন্তু ভরা পেটে কখনও দৌড়াবেন না কারণ, সে সময় দৌড়লে খাবার ঠিক করে হজম হয় না। অল্পতেই আপনি হাঁপিয়ে যেতে পারেন।
ঠিক জুতো: ঠিক জুতো পরে দৌড়বেন, যা এই ধরনের শরীরচর্চার জন্য দরকার এবং কার্যকারী। দৌড়ের সময়ে সঠিক জুতো না পরলে পায়ে ব্যাথা লাগতে পারে।
প্রথমেই দৌড় নয়: প্রথমেই দৌড়াবেন না তার আগে অবশ্যই ফ্রিহ্যান্ড এক্সারসাইজ এবং ওয়ার্মআপ করতে হবে। না হলে হঠাৎ দৌড় শুরু করলে পেশীতে টান লাগতে পারে। চোট আঘাতের আশঙ্কাও বেড়ে যায়।

No comments:
Post a Comment