ত্বক উজ্জ্বল করতে অ্যালোভেরার উপকারিতা জেনে নিন - Majaru

Post Top Ad

Post Top Ad

Monday, 6 June 2022

ত্বক উজ্জ্বল করতে অ্যালোভেরার উপকারিতা জেনে নিন

 


লেবুতে রয়েছে ভিটামিন সি এবং অ্যাসিডিক উপাদান। এই দুই উপাদান ত্বক প্রাকৃতিকভাবে উজ্জ্বল করতে সক্ষম। এর সঙ্গে অ্যালোভেরা মেশালে তৈরি হয় চমৎকার ফেস প্যাক। ২ চা চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে ১/৪ চা চামচ লেবুর রস মিশিয়ে ত্বকে ম্যাসাজ করুন মিনিট পাঁচেক। এরপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহার করলে ফল পাবেন দ্রুত। লেবু ও অ্যালোভেরার এই প্যাক ত্বকের রোদে পোড়া দাগ দূর করতেও ভীষণ কার্যকর। 




অ্যালোভেরা, হলুদ ও মধু 

১ টেবিল চামচ অ্যালোভেরা জেল, ১ চা চামচ মধু, ১ চিমটি হলুদের গুঁড়া ও কয়েক ফোঁটা গোলাপজল মিশিয়ে বানিয়ে নিন প্যাক। মিশ্রণটি ত্বকে ২০ মিনিট লাগিয়ে রেখে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। ত্বক হবে মোলায়েম ও উজ্জ্বল।

No comments:

Post a Comment

Post Top Ad