১. দুটি পা ফাঁক করে সোজা হয়ে দাঁড়াতে হবে। হাত দুটি দুপাশে লম্বা করে দিন। এ বার বাঁ পাশে শরীর বেঁকিয়ে বাঁ হাত দিয়ে বাঁ পায়ের আঙুল স্পর্শ করুন। ডান হাতটি উপরের দিকে একেবারে সোজা করে রাখতে হবে। হাঁটু কিন্তু ভাঙবেন না। কয়েক মুহূর্ত এমন থাকার পর দুটি হাত না ভেঙে সোজা হয়ে দাঁড়ান। একই ভাবে ডান হাত দিয়ে ডান পায়ের আঙুল স্পর্শ করুন। প্রতি দিন কম পক্ষে তিন বার এই আসন করুন। আসনটি হজমের ক্ষমতা বাড়ায়। কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে এই আসনটি খুবই উপকারী হবে। মানসিক অবসাদ কাটাতেও দারুণ কার্যকর এই যোগাসন।
২. মেঝেতে উপুড় হয়ে শুয়ে পড়ুন। এ বার হাতের তালু মেঝের উপর ভর দিয়ে পাঁজরের দুপাশে রাখুন। কোমর থেকে পা পর্যন্ত মাটিতে রেখে হাতের তালুর উপর ভর দিয়ে বাকি শরীর ধীরে ধীরে উপরের দিকে তুলুন। মাথা বেঁকিয়ে উপরের দিকে তাকান। এই ভঙ্গিতে ২০ সেকেন্ড থাকার পর আগের অবস্থায় ফিরে আসুন। প্রতি দিন অন্তত পক্ষে ৫ বার এই আসনটি করতে পারেন। পেটের মেদ ঝরাতে সাহায্য করে এই আসন।

No comments:
Post a Comment