বর্ষায় কিছু সমস্যা বা অ্যালার্জি থেকে বাঁচতে ত্বক পরিষ্কার রাখা খুব জরুরি। তাই বার বার জল দিয়ে মুখ ধুলে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে। তাই জল ছাড়া আপনি গোলাপজল, লেবুর রস, অ্যালোভেরা জেল দিয়ে মুখের ত্বক পরিষ্কার রাখুন।
কখনও রোদ কখনও বৃষ্টির এই আবহাওয়ায় ত্বকের এক্সফোলিয়েশন খুব জরুরি। এরফলে ত্বকের মৃত কোষগুলি উঠে গিয়ে ত্বকের ছিদ্র পরিষ্কার হবে। কফি, চিনি, ওটসের গুঁড়ো ব্যবহার করে ঘরোয়া উপায়ে বাড়িতেই ত্বকের পরিচর্যা করুন।
ত্বক ভাল রাখার জন্য টোনারের গুরুত্ব অপরিসীম। প্রতি দিন ত্বকের যত্নের রুটিনে টোনিং রাখাটা জরুরি। ত্বকের ছিদ্রগুলি পরিষ্কার করে ব্রণর সমস্যা কমায় টোনিং। গোলাপজল সবচেয়ে ভাল প্রাকৃতিক টোনার। এ ছাড়া, লেবুর রস, শশার রস, গ্রিন টিও ভাল টোনার হিসাবে কাজ করে।

No comments:
Post a Comment