বানিয়ে ফেলুন ভেটকি তাওয়া ফ্রাই - Majaru

Post Top Ad

Post Top Ad

Wednesday, 29 June 2022

বানিয়ে ফেলুন ভেটকি তাওয়া ফ্রাই

 



সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন ভেটকি তাওয়া ফ্রাই! রইল প্রণালী।


উপকরণ:


তেল: ১ চামচ

গোলমরিচ গুঁড়ো: ১ চা চামচ

নুন: স্বাদ মতো

ভেটকি মাছের ফিলে: ৬ টি

ধনেপাতা: ১ কাপ

লেবুর রস: ১ টেবল চামচ

আদা, রসুন বাটা: আধ টেবল চামচ

কাঁচা লঙ্কা: ১টা

ঘন দই: আধ কাপ

মাখন: ২ টেবল চামচ

ময়দা: ১ কাপ



 রসুন বাটা, লেবুর রস, আদা ও নুন দিয়ে মোটা করে কাটা ভেটকির ফিলেগুলি ঘণ্টাখানেক ম্যারিনেট করে রাখুন। লঙ্কা, পুদিনা পাতা, ধনেপাতা একসঙ্গে বেটে নিন। একটি পাত্রে সেই মিশ্রণ ঢেলে তার সঙ্গে একে একে জল ঝরানো টক দই, তেল ও গোলমরিচ গুঁড়ো, নুন একসঙ্গে মিশিয়ে মাছের গায়ে ভাল করে মাখিয়ে রাখুন আরও ৩০ মিনিট।এবার মাছ ময়দায় উল্টে পাল্টে নিয়ে, অতিরিক্ত ময়দা ঝেড়ে নিন। নন-স্টিক পাত্রে মাখন গরম করুন। মাছ দিয়ে উল্টে-পাল্টে দু’পাশ কড়া করে ভেজে নিন। স্যালাডের সঙ্গে গরম গরম পরিবেশন করুন ভেটকি তাওয়া ফ্রাই।

No comments:

Post a Comment

Post Top Ad