সুস্বাদু বেগুন ভাজা শিখে নিন রেসিপি - Majaru

Post Top Ad

Post Top Ad

Friday, 17 June 2022

সুস্বাদু বেগুন ভাজা শিখে নিন রেসিপি

 


ভাত,রুটি সব কিছুর সাথে খেলে দুর্দান্ত লাগবে। কী কী উপকরণ লাগবে আর পদ্ধতি দেখে নিন



উপকরণ :


বেগুন

পেঁয়াজ বাটা

আদা বাটা

রসুন বাটা

ধনে পাতা বাটা

টমেটো পিউরি

কাচা লঙ্কা বাটা

হলুদ গুঁড়ো

লঙ্কা গুঁড়ো

চিনি

 নুন

সরষে তেল




একটু গোল গোল করে বেগুন কেটে নিতে হবে। তারপরে তাতে নুন,হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো ভালো করে মাখিয়ে রাখতে হবে।

তারপরে একটা ফ্রাইং প্যানে একদম অল্প তেল দিয়ে তাতে একে একে পেঁয়াজ বাটা, আদা বাটা আর রসুন বাটা ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এরপরে এতে কাচা লঙ্কা বাটা দিয়ে অল্প পরিমাণে নুন,চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।

দু -তিন মিনিট কষানোর পর ওই মশলায় ধনে পাতা বাটা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে তিন – চার মিনিটের জন্যে। বেশ এরপরে মশলায় নামিয়ে রেখে দিতে হবে।

এরপরে ওই ফ্রাইং প্যানে অল্প সরষে তেল দিয়ে বেগুনের টুকরো গুলো ধিমি আচে ভেজে নিতে হবে। হালকা ভাজা হয়ে গেলে তৈরি করে তুলে রাখা মশলা বেগুনের দুই দিকে দিয়ে চেপে চেপে ভেজে নিয়ে তুলে নিলেই তৈরি মশলা বেগুন ভাজা।

No comments:

Post a Comment

Post Top Ad