ওটসের কুকিজ
কুকিজ খেতে কমবেশি সকলেই ভালবাসেন। চায়ের সঙ্গে নানা স্বাদের কুকিজ খেতেও মন্দ লাগে না। চাইলে বাড়িতেও বানিয়ে নিতে পারেন ওটসের কুকিজ। মিক্সারে মাখন, ব্রাউন সুগার, ময়দা, দারচিনি, নুন, বেকিং সোডা এবং ওটস মিশিয়ে একটি আঠালো মিশ্রণ বানিয়ে নিন। মিশ্রণটি থেকে কুকিজের আকারে গড়ে মাইক্রোঅভেনে ৮-১০ মিনিট বেক করে নিলেই তৈরি ওটসের কুকিজ।
ওটস-ম্যাঙ্গো মাফিন
কেক, মাফিন অনেকেরই পছন্দের খাবার। বিশেষ করে শিশুদের। স্বাস্থ্যকর খাবার হিসাবে স্কুলের টিফিনে সন্তানকে কেক বা মাফিন বানিয়ে দেন। এই গরমে অন্য স্বাদের মাফিন খেতে চাইলে ওটস দিয়ে বানিয়ে নিতে পারেন। টুকরো করে কাটা আম, আদা কুচি এবং আগের রাতে ভিজিয়ে রাখা ওটস, চিনি, ক্রিম এবং নারকেল কোরা দিয়ে মিক্সিতে ঘুরিয়ে থকথকে একটি মিশ্রণ বানিয়ে নিন। এই মিশ্রণটি মাফিন তৈরির উপযোগী সিলিকনের পাত্রে ভরে মাইক্রোঅভেনে মিনিট পাঁচেক রাখলেই তৈরি ওটসের ম্যাঙ্গো মাফিন।

No comments:
Post a Comment