দুপুরের পাতে পড়ুক দুধ ভেটকি - Majaru

Post Top Ad

Post Top Ad

Monday, 20 June 2022

দুপুরের পাতে পড়ুক দুধ ভেটকি

 


 অন্য কোনও ভাবে ভেটকির স্বাদ নিতে চাইলে বানাতে পারেন দুধ ভেটকি। রইল পদ্ধতি।



উপকরন জেনে নিন


ভেটকি মাছ: ৪ টুকরো

পেঁয়াজ বাটা: দু’চা চামচ

আদা বাটা: এক চা চামচ

রসুন বাটা: এক চা চামচ

ধনে গুঁড়ো: আধ চা চামচ

জিরে গুঁড়ো: আধ চা চামচ

চারমগজ বাটা: আধ চা চামচ

গরম মশলা গুঁড়ো: এক চা চামচ

দুধ: দু’কাপ

কেশর: ৬-৭টি

সাদা তেল: দু’কাপ

ঘি: এক কাপ

নুন: পরিমাণ মতো

চিনি: স্বাদ মতো



প্রথমে কিছুটা দুধে কেশর ভিজিয়ে রাখুন।

এবার কড়াইয়ে তেল গরম করে আগে থেকে নুন-হলুদ মাখানো ভেটকি মাছ ভেজে তুলে রাখুন।

ওই তেলেই ঘি মিশিয়ে তাতে ছোট এলাচ ফোড়ন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তাতে পেঁয়াজ বাটা, আদা-রসুন বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, চিনি ও চারমগজ বাটা মিশিয়ে কষাতে থাকুন। তেল ছেড়ে এলে বাকি দুধ কড়াইয়ে ঢেলে দিন।

ঝোল ফুটে উঠলে ঘি ও গরম মশলা গুঁড়ো ছড়িয়ে আঁচ বন্ধ করে দিন। উপর থেকে কেশর ভেজানো দুধ ছড়িয়ে ঢাকনা আটকে কিছুক্ষণ রেখে দিন। মিটিট দশেক পরে ঢাকনা খুলে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন দুধ ভেটকি।

No comments:

Post a Comment

Post Top Ad