প্রিয়জনদের একেবারে নতুন কিছু খাওয়াতে চাইলে বানিয়ে নিন ডাব মুরগি।
উপকরন জেনে নিন -
মুরগির মাংস: ৫০০ গ্রাম
লঙ্কা কুচি: ১ টেবিল চামচ
হলুদ গুঁড়ো: ২ চা চামচ
পেঁয়াজ কুচি: ১ টেবিল চামচ
আদা কুচি: ১ টেবিল চামচ
রসুন কুচি: ১ টেবিল চামচ
নারকেলের দুধ: ১/২ কাপ
বাদামের পেস্ট: ২ টেবিল চামচ
তেঁতুলের কাথ: ১ চা চামচ
টম্যাটোর কুচি: ১/২ কাপ
নুন: প্রয়োজন মতো
কড়াইয়ে তেল গরম করে তাতে আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা ভেজে নিয়ে নারকেলের দুধ মিশিয়ে নিন। অল্প নাড়াচাড়া করে তাতে বাদামের পেস্ট এবং বাকি মশলা, নুন ও লেবু দিয়ে আগে থেকে ম্যারিনেট করা মাংসের টুকরোগুলি দিয়ে বেশ কিছু ক্ষণ ধরে কষাতে থাকুন। এবার একটি ফাঁকা শুকনো ডাবের মধ্যে কষানো মাংস ভরে ডাবের মুখটি আটকে মাইক্রোওয়েভ অভেনে ঢুকিয়ে বেক করে নিন। কিছু সময় পর অভেন থেকে ডাব বার করে ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করুন ডাব মুরগি।

No comments:
Post a Comment