সুস্বাদু কাতলা মাছের কারি - Majaru

Post Top Ad

Post Top Ad

Wednesday, 29 June 2022

সুস্বাদু কাতলা মাছের কারি

 


বানিয়ে নিন বেশ অন্যরকম স্বাদের কাতলা মাছের পেটি দিয়ে তৈরি তেল ঝালের রেসিপিটি।


উপকরণ-


কাতলা মাছের পেটি

পেঁয়াজ কুচি

কাঁচা লঙ্কা

রসুন

ধনেপাতা কুচি

টমেটো বাটা

হলুদ সরষে

গোটা জিরে

পাঁচফোড়ন

কাশ্মীরি লঙ্কার গুঁড়ো

হলুদ গুঁড়ো

লবণ

সরষের তেল

গোটা ধনে



প্রথমে ৪ পিস কাতলা মাছের পেটি ভালোভাবে ধুয়ে পরিমানমতো লবণ, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো ও অর্ধেক পাতিলেবুর রস মাখিয়ে ম্যারিনেটের জন্য ১০ মিনিট রেখে দিন। এবার একটি মিক্সিং জারে ১ চামচ হলুদ সরষে, হাফ চামচ গোটা জিরে, ১ চামচ গোটা ধনে, ২ টি চেরা কাঁচা লঙ্কা, ৪-৫ টি রসুনের কোয়া এবং সামান্য লবণ ও জল মিশিয়ে সমস্ত উপকরণ একসাথে বেটে নিন। এখন একটি কড়াইয়ে পরিমাণমতো সরষের তেল গরম করে ম্যারিনেট করে রাখা মাছগুলি লালচে রঙ ধরিয়ে ভেজে তুলে নিন। এবার ওই একই গরম তেলে সামান্য পাঁচফোড়ন দিয়ে নাড়াচাড়া করুন। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বের হলে এর মধ্যে ১ টি কাঁচালঙ্কা ও ১ টি পেঁয়াজ কুচি দিয়ে ৩-৪ মিনিট ধরে পেঁয়াজ কষিয়ে নিন। পেঁয়াজ কষাতে কষাতে এর মধ্যে ১ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, ১ টি টমেটো বাটা এবং বেটে নেওয়া মশলার মিশ্রণটি দিয়ে আবারো সমস্ত উপকরন বেশ ভালোভাবে কষিয়ে নিন। এবারে এর মধ্যে স্বাদমতো লবণ ও সামান্য জল মিশিয়ে মশলাটি একটি ঢাকনাথ সাহায্যে ঢেকে ৪-৫ মিনিট রান্না করে নিন।কষানো মশলা থেকে তেল ছেড়ে এলে পরিমান মত উষ্ণ জল মিশিয়ে ঝোল ফুটে ওঠার অপেক্ষা করুন। ঝোল ফুটে উঠলে ভেজে নেওয়া মাছগুলি দিয়ে রান্না করে নিন। এবারে ঝোল গা মাখা হয়ে এলে ওপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে পরিবেশন করুন কাতলা মাছের পেটি দিয়ে দুর্দান্ত স্বাদের তেলঝোলের রেসিপিটি।

No comments:

Post a Comment

Post Top Ad