অনেকেই জানেন বা অনেকের মতে সাইকেল চালানোই যথেষ্ট ওজন কমানোর জন্য। কিন্তু সাইকেল চালানোর কিছু নিয়ম আছে যেগুলো জানা খুব দরকার।
শুধু সাইক্লিং বা হাঁটাহাঁটি করলেই ওজন কমবে না। রোজ কী খাচ্ছেন, সারা দিনে আপনি কতটা কায়িক পরিশ্রম করছেন। এই সব বিষয়ের উপর নির্ভর করছে কত তাড়াতাড়ি আপনি ওজন ঝরাতে সক্ষম হবেন।
কীভাবে চালাতে হবে সাইকেল জেনে নিন -
ওজন ঝরানোর আশায় উৎসাহ নিয়ে নিয়মিত সাইকেল চালালেন কিন্তু অন্যমনস্ক হয়ে প্যাডেল করলে বিফলে যাবে আপনার প্রচেষ্টা। সাইকেল চালাতে হবে দ্রুত গতিতে। যত জোরে চালাবেন, তত বেশি ক্যালোরি ঝরবে। তবে দ্রুত গতিতে সাইকেল চালানোর সময়ে সতর্ক থাকতে হবে। না হলে দুর্ঘটনার আশঙ্কা থেকে যায়।
.png)
No comments:
Post a Comment