সুস্বাদু ডিম পটল - Majaru

Post Top Ad

Post Top Ad

Saturday, 18 June 2022

সুস্বাদু ডিম পটল

 


জেনে নিন আলু, পটল ও ডিমের তৈরি একটি পদ সম্বন্ধে। এইভাবে একবার রান্না করে দেখুন ছোট থেকে বড় সকলেই চেটেপুটে খাবে। 




উপকরণ-


ডিম

আলু

পটল

টমেটো

পেঁয়াজ

কাঁচা লঙ্কা

আদা

রসুন

তেজপাতা

গোটা জিরে

জিরেগুঁড়ো

ধনেগুঁড়ো

শুকনো লঙ্কার গুঁড়ো

গরম মশলার গুঁড়ো

চিকেন মশলা

হলুদ গুঁড়ো

লবণ

সরষের তেল




৬ টি ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন। এরপর ডিমের গায়ে চাকুর সাহায্যে কাট লাগিয়ে দিন। আর অন্য একটি পাত্রে ১ টি আলু খোসা ছাড়িয়ে ও মাঝ বরাবর কেটে সিদ্ধ করে নিন। এবারে ৫/৬ টি পটল ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে দুই টুকরো করে কেটে নিন। তারপর পরিমানমতো হলুদ গুঁড়ো মাখিয়ে নিন।এখন কড়াইয়ে পরিমাণমতো সরষের তেল গরম করে এরমধ্যে সামান্য লবন ও হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নিন। এবার সিদ্ধ ডিমগুলি গরম তেলে লালচে রঙ ধরিয়ে ভেজে তুলে নিন। এই তেলের মধ্যেই কেটে রাখা পটলের টুকরো গুলি হালকা বাদামী রঙ ধরিয়ে ভেজে তুলে নিন। এখন সিদ্ধ করা আলু গুলির মধ্যে সামান্য হলুদ গুঁড়া ছড়িয়ে ভেজে তুলে নিন।এবার কড়াইয়ে ১ চামচ সরষের তেল গরম করে ২ টি তেজপাতা, ১/২ চামচ গোটা জিরে ফোড়ন হিসেবে দিয়ে দিন। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বের হলে ১ টি টুকরো করে কাটা পেঁয়াজ বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিন। এবারে পেঁয়াজ ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে ২ চামচ পেঁয়াজ বাটা, ২ চামচ আদা, রসুন ও কাঁচা লঙ্কা বাটা, ২-৩ চামচ টমেটো বাটা , হাফ চামচ ধনে গুঁড়ো, জিরেগুঁড়ো, ১ চামচ শুকনো লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়া ও চিকেন মশলার গুঁড়ো এবং সামান্য জল দিয়ে সমস্ত উপকরন একসাথে কষিয়ে নিন।এই সময় একটি ঢাকনার সাহায্যে ঢেকে ও মাঝে মাঝে ঢাকা তুলে নাড়াচাড়া করে সমস্ত মশলা কষিয়ে নিতে হবে। কষানো মশলা থেকে তেল ছেড়ে এলে এর মধ্যে ভেজে রাখা আলু ও পটলের টুকরো গুলি দিয়ে আবারো কষিয়ে নিন। এবারে পরিমান মত উষ্ণ জল মিশিয়ে ঝোল ফুটে ওঠার অপেক্ষা করুন। ঝোল ফুটে এলে এর মধ্যে ভেজে রাখা ডিম ও স্বাদমতো লবণ মিশিয়ে ৪-৫ মিনিট একটি ঢাকনার সাহায্যে ঢেকে রান্না করুন।

শেষে, ওপর থেকে ১ চামচ গরম মসলার গুঁড়ো ছড়িয়ে পরিবেশন করুন দুর্দান্ত স্বাদের ডিম, আলু ও পটলের রেসিপিটি।

No comments:

Post a Comment

Post Top Ad