নানা রকম ভর্তা বানিয়ে থাকেন নিশ্চই। এইবার বানিয়ে নিন জাম ভর্তা।
উপকরন -
জাম: ২০০ গ্রাম
নুন: স্বাদমতো
ধনেপাতা: ১ কাপ
কাঁচালঙ্কা: ৫ টি
লঙ্কাগুঁড়ো: ১/২ চামচ
সর্ষের তেল: ৩ চা চামচ
জাম ভাল করে ধুয়ে একটি পরিষ্কার পাত্রে রাখুন। এর পর তার সঙ্গে সব উপকরণ মিশিয়ে দিন। এ বার একটি কৌটো বা পাত্রে ঢাকনা আটকে ভাল করে ঝাঁকিয়ে নিন। তাতে বীজগুলি ফল থেকে অনেকটা আলাদা হয়ে আসবে। এ বার ঢেলে নিন অন্য একটি পাত্রে। কিছু ক্ষণ ফ্রিজে রেখে দিন। তারপর বার করে খান সবার সাথে।

No comments:
Post a Comment