সুস্বাদু ট্যাংরা মাছের চচ্চড়ি - Majaru

Post Top Ad

Post Top Ad

Thursday, 23 June 2022

সুস্বাদু ট্যাংরা মাছের চচ্চড়ি

 


গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন ট্যাংরা মাছের চচ্চড়ি। জেনে নিন রেসিপি -



উপকরণ-


ট্যাংরা মাছ- ৫০০ গ্রাম

টুকরো করে কাটা বেগুন- ১ টি

ধনেপাতা কুচি- পরিমানমতো

হলুদ গুঁড়ো- ১ চামচ

লঙ্কাগুঁড়ো- পরিমানমতো

কালো জিরে- ১ চামচ

লবণ- স্বাদমতো

পেঁয়াজ কুচি- ২ টি

চেরা কাঁচা লঙ্কা- পরিমাণমতো

টমেটো কুচি- ৩ টি

আদা বাটা- ১ চামচ

রসুন বাটা- ২ চামচ

চিনি- স্বাদমতো

সরষের তেল- পরিমানমতো



আগে কড়াইয়ে সরষের তেল গরম করে নিন। এখন গরম তেলের মধ্যে কালোজিরে ফোড়ন হিসেবে দিয়ে দিন। কালোজিরে ফুটতে শুরু করলে পেঁয়াজ কুচি দিয়ে সামান্য নাড়াচাড়া করুন।পেঁয়াজ হালকা ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে আদা বাটা ও রসুন বাটা দিয়ে রান্না করুন। এবার এর মধ্যে বাকি উপকরণ অর্থাৎ টমেটো কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কাগুঁড়ো দিয়ে সমস্ত উপকরণ বেশ ভালোভাবে কষিয়ে নিন।মশলা কষাতে কষাতে এখন এর মধ্যে বেগুনের টুকরো গুলি দিয়ে সামান্য নাড়াচাড়া করুন। তারপর এর মধ্যে পরিমানমতো উষ্ণ জল মিশিয়ে নিন। এরপর এর মধ্যে লবণ ও চিনি মিশিয়ে, ঝোল ফুটে ওঠার অপেক্ষা করুন। ঝোল ফুটে এলে কাঁচা ট্যাংরা মাছগুলি দিয়ে একটি ঢাকনার সাহায্যে ঢেকে মিনিট খানেক রান্না করুন। কিছুক্ষন পর ঢাকা তুলে ওপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে নাড়াচাড়া করে নিন। ব্যাস ঝোল সামান্য মাখোমাখো হয়ে এলেই তৈরি দুর্দান্ত স্বাদের টেংরা মাছের চচ্চড়ি।

No comments:

Post a Comment

Post Top Ad