আসলে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ভিটামিন ডি-এর (Vitamin D) অভাব, পায়ের মাংসপেশির শৈথল্য, কোনও আঘাত সহ অন্যান্য কারণে পায়ে ব্যথা হওয়া সম্ভব। এছাড়াও ওজন বেশি হলেও সমস্যা দেখা দিতে পারে। এবার আপনারও যদি পায়ে নিয়মিত ব্যথা হয়, তবে কিন্তু সমস্যার সমাধান করে ফেলা সম্ভব। এক্ষেত্রে ঘরোয়া উপায়ে পায়ের ব্যথা কমান।
ভালো মানের জুতো পরুন
আসলে আমাদের জুতো ব্যবহারের উপর অনেক কিছু নির্ভর করে। এক্ষেত্রে জুতো ভালো হলে খুব সহজেই সমস্যা দূর করা সম্ভব হয়। এই অবস্থায় নরম জুতো কিনুন। জুতোর সোল নরম হলে পা আরাম পায়। এক্ষেত্রে হাওয়াই কেনার সময়ও এই বিষয়টি মাথায় রাখুন।
ক্যাস্টর তেল
আসলে ক্যাস্টর তেল অনেক ক্ষেত্রেই ব্যবহার হয়। এই তেল পায়ের ব্যথা সহজেই দূর করতে পারে। তাই চিন্তার কোনও কারণ নেই। এক্ষেত্রে এই তেলে রয়েছে ভিটামিন ই, খনিজ এবং প্রোটিন। এই সমস্ত বিষয়গুলি পায়ের ব্যথা অনেকটাই কমাতে পারে। এছাড়া এর অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল গুণ রয়েছে।
নুন জল
এক্ষেত্রে জল গরম করে নিন। তাতে সামান্য নুন ফেলে দিন। তারপর সেই জল দিয়ে সেক দিতে পারেন। আশা করছি সমস্যা খুব দ্রুত কমে যাবে। তাই চিন্তার কোনও কারণ নেই। এভাবেই সমস্যার সমাধান করে দিন।

No comments:
Post a Comment