পোস্তর বড়ার টক - Majaru

Post Top Ad

Post Top Ad

Friday, 1 July 2022

পোস্তর বড়ার টক

 


পোস্ত সবার পছন্দের। তাই নিরামিষ খাওয়া পোস্ত ছাড়া ভাবাই যায় না।


উপকরণঃ- ১/২ চা চামচ হলুদ গুঁড়ো, ১ টেবিল চামচ চানা বেসন, ভাজার জন্য পরিমাণ মতো সর্ষের তেল, ১০০ গ্রাম পোস্ত, ৩ টেবিল চামচ তেঁতুলের ক্বাথ, ৪ টেবিল চামচ চিনি বা গুড়, ১/২ চা চামচ পাঁচফোড়ন, স্বাদ মতো নুন,১ টা শুকনো লঙ্কা।


 প্রথমে পোস্ত সামান্য নুন দিয়ে বেটে নিন। পরে এই পোস্তর সঙ্গে অল্প ময়দা মিশিয়ে ছোট ছোট বড়ার আকারে করে গড়ে তুলুন। এরপর কড়াইয়ে তেল গরম করে বড়া ভেজে তুলে রাখার পর ঐ তেলেই পাঁচফোড়ন দিয়ে দিন। এবার একে একে হলুদ, কাঁচা লঙ্কা, চিনি ও নুন দিয়ে তেঁতুলের ক্বাথ ফুটিয়ে ঘন করে নিন। তাতে ভাজা বড়াগুলো দিয়ে একটু ফুটিয়েই নামিয়ে পরিবেশন করুন পোস্তর বড়ার টক।

No comments:

Post a Comment

Post Top Ad