দূর্দান্ত স্বাদের এই রেসিপিটির উপকরন জেনে নিন -
সুজি
আলু
ধনেপাতা কুচি
চিলিফ্লেক্স
আদাবাটা
গোলমরিচ
জোয়ান
নুন
আটা
সাদা তেল
২ টো সেদ্ধ করা আলুকে স্মাশ করে নিতে হবে। এরপর ১/২ কাপ সুজি, ধনেপাতা কুচি, চিলিফ্লেক্স, গ্রেট করা আদা, গোলমরিচ, জোয়ান, নুন, সাদা তেল, আটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তারপর উপর থেকে সাদা তেল দিয়ে মাখিয়ে নিতে হবে।এরপর অল্প অল্প লেচি কেটে লুচির মতো করে বেলে নিতে হবে। তারপর কড়াইতে তেল গরম করে ভেজে নিলেই তৈরি সুজি ও আলুর পুরি।

No comments:
Post a Comment