সুজির মসলা পরোটার রেসিপি জেনে নিন -
সুজি
নুন
চিনি
পেঁয়াজ কুচি
ধনেপাতা কুচি
ধনে গুঁড়ো
জিরে গুঁড়ো
চিলি ফ্লেক্স
সাদা তেল
আগে কড়াইতে ১ কাপ জল দিয়ে ভালো করে গরম করে নিতে হবে। এরপর ১/২ চামচ নুন, সামান্য চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর ১ চামচ তেল দিয়ে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর ২০০ গ্রাম সুজি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর একটি মিক্সিং বোলে সুজির মিশ্রন নিয়ে ভালো করে মেখে ২ চামচ ময়দা দিয়ে মিশিয়ে ডো করে নিতে হবে।
এরপর একটি কুচনো পেঁয়াজ, ধনেপাতা কুচি, ধনেগুঁড়ো, জিরে গুঁড়ো, চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর ডো থেকে লেচি কেটে পরোটার মতো বেলে নিতে হবে। এরপর কড়াইতে পরোটা দিয়ে উল্টে পাল্টে নিতে হবে।এরপর সাদা তেল ব্রাশ করে ভেজে নিলেই একেবারে তৈরি সুস্বাদের সুজির মসলা পরোটা।

No comments:
Post a Comment