সন্ধ্যের চা বা কফির স্ন্যাকস হিসেবে বানিয়ে ফেলতেই পারেন, গরম নরম অসাধারণ ডিমের ডেভিল।
উপকরণ –
চারটি সেদ্ধ করা ডিম মাঝখান থেকে কেটে নেওয়া, সেদ্ধ করা আলু পাঁচটি, ভাজা মশলা ২ টেবিল-চামচ, সেদ্ধ করা চিকেন ৪ টেবিল-চামচ, নুন মিষ্টি স্বাদ মত, হলুদ গুঁড়া ১ টেবিল-চামচ, লঙ্কাগুঁড়ো স্বাদমতো, আমচুর পাউডার ১ টেবিল চামচ, ধনেপাতা কুচি এক মুঠো, সরষের তেল ১ কাপ, বিস্কুটের গুঁড়ো এক কাপ, কাঁচা ডিম দুটি, গোলমরিচ গুঁড়ো স্বাদমতো, কাঁচা লঙ্কা কুচি স্বাদমতো, দুটি বড় আকারের পেঁয়াজ কুচি করে কাটা, রসুন কুচি ২ টেবিল চামচ, আদা কুচি ১ চা চামচ।
আলুর পুর বানিয়ে নেওয়ার জন্য একটি কড়াইয়ে সরষের তেল গরম করে সেখানে একে একে পেঁয়াজ, আদা, রসুন এবং সেদ্ধ করা আলু হাত দিয়ে ভালো করে ভাল করে মিশিয়ে নিন। তারপরে ডিম সেদ্ধ করার জন্য মিষ্টি এবং সমস্ত গুঁড়ো মশলা দিয়ে তার মধ্যে নুন, মিষ্টি স্বাদ মত দিয়ে দিন। এরপর ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিন। যখন দেখবেন ওপর দিয়ে তেল ছেড়ে এসেছে, তখন বুঝবেন রান্না রেডি। এরপর সামান্য ভাজা মশলা দিয়ে দেবেন। এরপর একটি হাফ সেদ্ধ ডিমের মধ্যে আলুর পুর দিয়ে তারপরে ডিম গোলায় ডুবিয়ে কর্নফ্লাওয়ার বা বিস্কুটের গুঁড়ো মাখিয়ে আবার ডিমের গোলায় দিয়ে আবারও বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিন অর্থাৎ ডবল কোট করে নিন। এরপর ছাঁকা তেলে ভেজে নিন। ব্যস এরপরেই একেবারে তৈরি গরম গরম ডিমের ডেভিল।

No comments:
Post a Comment