রুটি, পরোটার সঙ্গে পরিবেশন করে ফেলতে পারবেন। এছাড়া এটি হলো অত্যন্ত স্বাস্থ্যকর একটি রেসিপি। চলুন তাহলে আর দেরি না করে জেনে নিন রেসিপি
উপকরণ-
টমেটো কুচি
চেরা কাঁচা লঙ্কা
আদা বাটা
মুসুর ডাল
পেঁয়াজ কুচি
ধনেপাতা কুচি
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো
সরষের তেল
রসুন বাটা
শুকনো লঙ্কা
গোটা জিরে
হলুদ গুঁড়ো
আলু
বরবটি
তেজপাতা
লবণ
চিনি
কড়াইয়ে ১ কাপ জল গরম করে এর মধ্যে দিয়ে দিন ১ টি পেঁয়াজ কুচি, ২ টো চেরা কাঁচা লঙ্কা, ১ টি টমেটো কুচি, ১/২ চামচ লবন ও সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এবারে সমস্ত উপকরন জলের সাথে বেশ ভালোভাবে মিশিয়ে ফুটিয়ে নিন।
এখন এর মধ্যে মিশিয়ে নিন ১০০ গ্রাম মসুর ডাল। এবার ঢাকা দিয়ে ১০ মিনিট মতো মিডিয়াম আঁচে সমস্তকিছু সিদ্ধ করে নিন। এবার ঢাকা তুলে যখন দেখবেন ডাল ও সমস্ত সবজি বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে তখন এটি নামিয়ে নিন।তারপর পেঁয়াজের মধ্যে লালচে রং ধরে এলে দিয়ে দিন ডুমো করে কাটা ১ টি আলু। কিছুক্ষন পর মিশিয়ে নিন ২৫০ গ্রাম লম্বাকরে কাটা বরবটি। এখন এই সবজিগুলি ভাজাভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিন ৩-৪ টি চেরা কাঁচা লঙ্কা, ১ চামচ আদা ও রসুন বাটা, ১/২ চামচ হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদমত লবণ, সামান্য জিরেগুঁড়ো, চিনি ও জল। এবার সমস্ত উপকরন বেশ ভালোভাবে কষিয়ে নিন।এখন এই কষানো সবজির মধ্যে মিশিয়ে নিন সিদ্ধ করে রাখা ডাল ও ১/২ কাপ জল। এবার সমস্তকিছু একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিন ধনেপাতাকুচি। ব্যাস আর কিছুক্ষন রান্না করে নিলেই তৈরি সুস্বাদের এই রেসিপিটি।

No comments:
Post a Comment