সুস্বাদু স্ন্যাক্স তড়কা ইডলি - Majaru

Post Top Ad

Post Top Ad

Tuesday, 23 August 2022

সুস্বাদু স্ন্যাক্স তড়কা ইডলি



সবাই খাওয়ার পরও অতিরিক্ত ইডলি থেকে গেছে এবং আপনি ভাবছেন ওগুলো কি করবেন? ভাববেন না । আমরা বলে দিচ্ছি কি করবেন । বানিয়ে ফেলুন সুস্বাদু স্ন্যাক্স "ইডলি তড়কা" ।


উপকরণ :


কিছু অবশিষ্ট ইডলি,

১\৪ চা চামচ বড় সরিষা,

১\৪ চা চামচ অড়হর ডাল, 

৬-৭ টি কারি পাতা, 

২ টি ছোট করে কাটা কাঁচা লংকা,  

১ টি কুচানো পেঁয়াজ, 

১ টি ছোট করে কাটা টমেটো,

১\৪ চা চামচ হলুদ গুঁড়ো, 

১\৪ চা চামচ লাল লংকার গুঁড়ো, ১\২ চা চামচ গরম মশলা, 

স্বাদ অনুযায়ী লবণ,

১\৪ চা চামচ ধনে গুঁড়ো , 

২ চা চামচ কুচানো ধনেপাতা,

১ চা চামচ তেল ।


 পদ্ধতি:


 - একটি প্যানে তেল গরম করুন।

- এতে বড় সরিষা ও অড়হর ডাল দিয়ে কষিয়ে নিন।

-এবার কারি পাতা, কাঁচা লংকা ও পেঁয়াজ দিয়ে ভেজে নিন।

-টমেটো যোগ করার পর হলুদ, লাল লংকার গুঁড়ো, গরম মশলা, ধনে গুঁড়ো এবং লবণ দিন।

 -ইডলিগুলো ছোট আকারের হলে পুরো টুকরোগুলো দিন না হলে চার টুকরো করে কেটে নিন।

 -এবার প্যানে ইডলি দিয়ে ভালো করে নাড়তে থাকুন যতক্ষণ হালকা বাদামি না হচ্ছে ।  

-উপরে সবুজ ধনেপাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

No comments:

Post a Comment

Post Top Ad