ভাতের সঙ্গে খাবার জন্য রুই মাছের সুস্বাদু কারি - Majaru

Post Top Ad

Post Top Ad

Tuesday, 2 August 2022

ভাতের সঙ্গে খাবার জন্য রুই মাছের সুস্বাদু কারি

 


অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন রুই মাছের রেজালা।


উপকরণ:


রুই মাছ

আদা বাটা

রসুন বাটা

পেঁয়াজ বাটা

 টমেটো বাটা

কাজু বাদাম বাটা

হলুদ গুঁড়ো

লঙ্কা গুঁড়ো

এলাচ

দারচিনি

 লবঙ্গ

গোলমরিচ

তেজপাতা

শুকনো লঙ্কা

টক দই

নুন

 চিনি

মাখন

 সাদা তেল


মাছ গুলো নুন, হলুদ মাখিয়ে হালকা ভেজে নিতে হবে। তারপরে কড়াইতে আর একটু তেল দিয়ে এক এক করে এলাচ, দারুচিনি, তেজ পাতা, শুকনো লঙ্কা, লবঙ্গ কড়াইতে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এরপরে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, টমেটো বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে মশলার মধ্যে কাজু বাদাম বাটা দিয়ে সব ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে পরিমাণ মতো নুন, চিনি আর হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে আর একটু কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে।


এরপরে কড়াইতে ভেজে তুলে রাখা মাছের পিস গুলো দিয়ে আরো মিনিট পাঁচেক কড়াই ঢেকে রান্না করার পর উপর থেকে মাখন দিয়ে গ্যাসের ফ্ল্যম বন্ধ করে দিয়ে গরম গরম পরিবেশন করুন রুই মাছের রেজালা।

No comments:

Post a Comment

Post Top Ad