বাড়িতে থাকা সমস্ত উপকরণের মাধ্যমে ঝটপট তৈরি করে নিতে পারবেন।
উপকরণ-
সাদা গোলমরিচ গুঁড়ো
ধনেগুঁড়ো
ভাজা জিরে গুঁড়ো
গরম মশলার গুঁড়ো
লাল লঙ্কার গুঁড়ো
হলুদ গুঁড়ো
লবণ
ব্রেডকামপ
সাদা তেল
ডিম
সিদ্ধ আলু
লঙ্কা কুচি
ধনেপাতা কুচি
বেরেস্তা
আগে একটি পাত্রে ২ টি সিদ্ধ আলু নিয়ে গ্রেট করে নিন। তারপর ওই একই পাত্রে গ্রেট করে নিন ২ টি সিদ্ধ ডিম। এবার এই গ্রেট করে নেয়া আলু ও ডিমের মধ্যে দিয়ে নিন স্বাদমতো লবণ, পরিমানমতো হলুদ গুঁড়ো, ১/৪ চা চামচ সাদা গোলমরিচ গুঁড়ো, ১/২ চা চামচ গরম মশলার গুঁড়ো, ১/২ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, ১/২ চা চামচ ধনে গুঁড়ো, ১/২ চা চামচ ভাজা জিরে গুঁড়ো, ১/২ কাপ বেরেস্তা, ২ চামচ ধনেপাতা কুচি এবং ২ টি কাঁচা লঙ্কা কুচি।এখন এই সমস্ত উপকরণ হাতের সাহায্যে বেশ ভালোভাবে মিশিয়ে নিন। এরপর হাতের তালুতে সামান্য তেল মাখিয়ে তৈরি করা মিশ্রণটি থেকে পরিমানমতো ডো নিয়ে হাত দিয়ে প্রথমে চেপে গোল করে নিন এবং পরে সামান্য চ্যাপ্টা অর্থাৎ কাবাব আকারে গড়ে নিন। আর এইভাবে বাকি কাবাব গুলি গড়ে নিন।এবার একটি পাত্রে ১ টি কাঁচা ডিম ভেঙে ফেটিয়ে নিন। আর অন্য একটি পাত্রে পরিমানমতো ব্রেডকামপ নিয়ে নিন। তারপর গড়ে নেওয়া কাবাবগুলি একটা করে নিয়ে প্রথমে কাঁচা ডিমের মধ্যে ডিপ করে ব্রেডকামপের মধ্যে দিয়ে এপিঠ ওপিঠ খুব ভালোভাবে মিশিয়ে নিন।এখন একটি ফ্রাইং প্যানে সামান্য পরিমাণে সাদা তেল গরম করে একে একে কাবাবগুলি দিয়ে দিন। এবারে কাবাবগুলি উল্টে পাল্টে দুই দিক লালচে রং দিয়ে ভেজে নিন। তবে এক্ষেত্রে মনে রাখবেন তেলের পরিমাণ যেন খুব সামান্য হয়, বেশি তেলে ভাজলে তা ভেঙে যাবে।ব্যাস তাহলেই তৈরি লোভনীয় স্বাদের ডিমের শামী কাবাব।

No comments:
Post a Comment