সুস্বাদু অহুনা চিকেন তৈরি করে নিতে পারেন সহজেই। চলুন তাহলে জেনে নিন উপকরন
উপকরণ-
জাইফল
জেত্রী
গোলমরিচ
দারুচিনি
চিকেন
পেঁয়াজ কুচি
কাঁচা লঙ্কা
শুকনো লঙ্কা
আদা
রসুন
তেজপাতা
ছোট এলাচ
বড় এলাচ
লবঙ্গ
গোটা জিরে
গোটা ধনে
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো
হলুদ গুঁড়া
লবণ
সরষের তেল
একটি ফ্রাইংপ্যানে ১ চা চামচ গোটা জিরে, ১ চা চামচ গোটা ধনে, ১/২ চা চামচ গোটা মৌরি, ২ টো ছোট এলাচ, অর্ধেক জৈত্রী, ১০ টা গোলরিচ, ১ টি বড় এলাচ নিয়ে ২ মিনিট সমস্ত মশলা গরম করে নিন। এবারে সেই মশলাটি গুঁড়ো করে নিন।এবারে আরো একবার মিক্সার গ্রাইন্ডারে ২ ইঞ্চি আদা ও ২০ কোয়া রসুন দিয়ে গ্রাইন্ড করে নিন। এখন একটি পাত্রে ১০০ মিলিগ্রাম সরষের তেল নিয়ে গরম করে নিন।এবার অন্য একটি পাত্রে ৫০০ গ্রাম পেঁয়াজ কুচি, ৫ টি কাঁচা লঙ্কা, ৩ টি শুকনো লাল লঙ্কা, ২ টি তেজপাতা, ৫ টি ছোট এলাচ, ৬-৭ টি লবঙ্গ, ৩ টুকরো দারুচিনি, ৩ টি বড় এলাচ, ১ টি গুঁড়ো জাইফল, ২ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ১/২ চা চামচ হলুদ গুড়ো, স্বাদমতো লবণ, আগে থেকে তৈরি করা গুঁড়ো মশলা ও বেটে রাখা আদা, রসুনের পেস্ট এবং অর্ধেক গরম সরষের তেল নিয়ে সমস্ত উপকরণ হাত দিয়ে ভালো করে মেখে নিন।তারপর এই মশলার মিশ্রনের মধ্যে ১/২ কিলো চিকেনের টুকরো দিয়ে আবারো সমস্ত উপকরন বেশ ভালোভাবে মাখিয়ে নিন। এবার একটি মাটির হাড়ির মধ্যে গরম করে রাখা বাকি সরষের তেল চারিদিকে ছড়িয়ে নিন এবং ম্যারিনেট করে রাখা চিকেনর মিশ্রনটি এর মধ্যে দিয়ে দিন। এখন ওপর থেকে ছড়িয়ে দিন তিনটি গোটা রসুন।তারপর হাঁড়ির মুখে একটি মাটির সরা রেখে ময়দার সাহায্যে এঁটে দিন। অবশেষে ৪০-৪৫ মিনিট আঁচে মাংস কষিয়ে নিলেই তৈরি দূর্দান্ত স্বাদের অহুনা চিকেন কারি।

No comments:
Post a Comment