সুস্বাদু তাল ক্ষীর - Majaru

Post Top Ad

Post Top Ad

Tuesday, 16 August 2022

সুস্বাদু তাল ক্ষীর

 


 আজ তৈরি করে ফেলুন অমৃত স্বাদের তালের ক্ষীর। জেনে নিন প্রনালী



উপকরন-


খোয়া ক্ষীর

এলাচ

তাল

চিনি

দুধ

নারকেল দুধ


প্রথমে আপনাদের তালের মধ্য থেকে সমস্ত পাল্প বের করে নিতে হবে। এবারে, কড়াইয়ে সামান্য জল দিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে ১.৫ কাপ তালের পাল্প। তারপর মিনিট চারেক এটি খুন্তির সাহায্যে ক্রমাগত নড়াচড়া করে জলের সাথে মিশিয়ে নিন।এবার এই মিশ্রণটির মধ্যে দিয়ে দিন ৫০০ গ্রাম দুধ। তারপর গ্যাসের ফেল্ম হাইয়ে রেখে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিন। এবারে যতক্ষণ না এই মিশ্রণটি ফুটে আসছে ততক্ষণ অপেক্ষা করুন।এখন সমস্তকিছু ভালোভাবে ফুঁটে উঠলে এর মধ্যে মিশিয়ে নিন ১০০ গ্রাম খোয়া ক্ষীর এবং ৪ চামচ নারকেল দুধ। এখন আরো একবার সমস্ত কিছু বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবারে এর মধ্যে ২ টুকরো এলাচ ফেলে সমস্ত কিছু বেশ ভালোভাবেই জ্বাল দিয়ে নিতে হবে।মিশ্রণটি ঘন হয়ে এলে মিশিয়ে নিন ১৫০ গ্রাম চিনি। চিনি মেশানোর পর দেখবেন মিশ্রণটি কিছুটা তরল হয়ে এসেছে তখন আপনাকে আরো কিছুক্ষণ সময় ধরে এটি জ্বাল দিয়ে ঘন করে নিন, তৈরি হয়ে যাবে সুস্বাদের তালের ক্ষীর।

No comments:

Post a Comment

Post Top Ad