সুস্বাদু পাহাড়ি ঝাল চিকেন - Majaru

Post Top Ad

Post Top Ad

Tuesday, 13 September 2022

সুস্বাদু পাহাড়ি ঝাল চিকেন

 


পাহাড়ি চিকেনের স্বাদ বাড়িতে বানান এই উপকরন দিয়ে -

উপকরণ :

এলাচ

লবঙ্গ

নুন

চিনি

চিকেন ১ কেজি

 পেঁয়াজ বাটা ৩ টেবিল চামচ

আদা বাটা ১ টেবিল চামচ

রসুন বাটা ৩ টেবিল চামচ

 টমেটো বাটা ৪ টেবিল চামচ

শুকনো লঙ্কা বাটা

গোটা শুকনো লঙ্কা

তেজপাতা

 দারচিনি

 সরষে তেল

হলুদ গুঁড়ো ১ চা চামচ

ধনে গুঁড়ো ১ চা চামচ

 গোলমরিচ গুঁড়ো

 কাশ্মীরি লঙ্কাগুঁড়ো

ধনেপাতা কুচি


আগে কড়াইয়ে সরষে তেল বসিয়ে গরম হয়ে গেলে একে একে শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ ফোড়ন দিয়ে এক মিনিটের মতো সব ভেজে নিতে হবে। তারপরে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, শুকনো লঙ্কা বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তারপরে গুঁড়ো লঙ্কা ও গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে এরপর মাংসের টুকরো গুলো দিয়ে ভালো করে ভেজে নিয়ে উষ্ণ গরম জল দিয়ে কড়াইতে ঢাকা দিয়ে দিন।

তারপরে একে একে সমস্ত গুলো মশলা দিয়ে মাংস সেদ্ধ হওয়া অব্দি মিডিয়াম ফ্লেমে রান্না করুন। এরপরে স্বাদ মতো নুন আর চিনি দিয়ে আরো কিছুক্ষন রান্না করে নেওয়ার পর ভালো করে মাংসের টুকরো গুলো সেদ্ধ হয়ে গেলে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে গ্যাস অফ করে দিন। এবার গরম গরম পরিবেশন করুন ‘পাহাড়ি ঝাল চিকেন’। এর স্বাদ একবার খেলে ভুলবেন না।

No comments:

Post a Comment

Post Top Ad