পুলি পিঠা বানানোর পদ্ধতি - Majaru

Post Top Ad

Post Top Ad

Tuesday, 17 January 2023

পুলি পিঠা বানানোর পদ্ধতি

 


চলুন জেনে নিন কিভাবে বানাবেন -

উপকরন :

চিনি

তেল

এলাচ

বিউলি ডাল

চালের গুঁড়ো

নারকেল কোরা


আগে কড়াইয়ে অল্প জল গরম করতে হবে। অন্যদিকে অন্য একটা কড়াই হাফ কাপ বা ১০০ গ্রাম বিউলি ডাল দিয়ে দিতে হবে। মিডিয়াম টু হাই ফ্লেমে এই ডালকে হালকা লাল করে ভেজে নিতে হবে। বেশি ভাজার দরকার নেই।একটা সুগন্ধ বের হওয়া পর্যন্ত ভাজা হলে ফ্লেম অফ করে ডালকে আলাদা করে তুলে রাখতে হবে।


আঙুল দিয়ে পাতলা করে বাটির শেপ নিয়ে নিন। ওই বাটির মধ্যে পরিমাণ বুঝে নারকেলের পুর দিয়ে ধারটা চেপে পুলি তৈরি করে নিন। জল দিয়ে এই পিঠের ধারগুলো আপনি ভালো করে সিল করে দিতে পারেন। পুলিপিঠে বানিয়ে গরম কড়ার মধ্যে রেখে দিন।


কড়াইয়ে তেল দিয়ে সেটি গরম হতে দিন। এবার গরম তেলে বানিয়ে রাখা পুলিপিঠে দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে ৩-৪ মিনিট ভাজতে হবে। লাল করে ভেজে নিতে হবে কিন্তু যাতে পুড়ে না যায় বা শক্ত না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে।


কড়াইয়ে হাফ কাপ চিনি আর ১ কাপ জল আর দুটো এলাচ একসঙ্গে মিশিয়ে নিতে হবে। চিনি গলে না যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। চিনি গলে যাওয়ার পর হাই ফ্লেমে ২ মিনিট ফুটিয়ে নিতে হবে। এবার ফ্লেম লো করে আগে ভেজে রাখা পুলিপিঠে এর মধ্যে একটা একটা করে দিয়ে দিতে হবে। কয়েক মিনিট রান্না করতে হবে। পুলিপিঠে নরম হলে বুঝবেন হয়ে গেছে। এইবার গরম গরম বিউলি ডালের রসালো পুলিপিঠে পরিবেশন করুন।

No comments:

Post a Comment

Post Top Ad