টেস্টি মুচমুচে ম্যাগি রোল - Majaru

Post Top Ad

Post Top Ad

Tuesday, 3 January 2023

টেস্টি মুচমুচে ম্যাগি রোল

 


চলুন জেনে নিন কিভাবে বানাবেন -

উপকরন:

 ক্যাপসিকাম, গাজর, ম্যাগি, বাটার, নুন, তেল, টমেটো কেচপ, রসুন, পেঁয়াজ, পাঁউরুটি, গোলমরিচের গুঁড়ো।

আগে বাটার গরম করে ১ চামচ রসুনকুচি দিন। ২ চামচ পেঁয়াজকুচি, ২ চামচ ক্যাপসিকাম কুচি, ১ চামচ গাজরকুচি দিন। স্বাদমতো নুন, গোলমরিচের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নিন।

১ কাপ জল আর ১ চামচ টমেটো কেচপ যোগ করুন। একসঙ্গে মিশিয়ে নিন। ম্যাগির মশলা আর ম্যাগি যোগ করে নিন। যেভাবে ম্যাগি বানান সেভাবেই বানিয়ে নিন। ১ চামচ বাটার দিয়ে বানালে ম্যাগি ঝরঝরে হবে।

পাঁউরুটির ধারগুলো কেটে নিন। পাঁউরুটি জলে ভিজিয়ে নিন। এবার কিছুটা ম্যাগির পুর ভরে দিয়ে পাঁউরুটি দিয়ে রোল বানিয়ে নিন। হাত দিয়ে চাপলেই ভিজে পাঁউরুটি দিয়ে রোল হয়ে যাবে।

প্যানে তেল গরম করে সময় নিয়ে নিচু আঁচে উল্টেপাল্টে বাদামি করে রোল ভেজে নিন।

পছন্দের সস বা চাটনি দিয়ে পরিবেশন করুন ম্যাগির রোল।

No comments:

Post a Comment

Post Top Ad