ডিমের এই সুস্বাদু রেসিপি বানিয়ে খেয়ে দেখুন বাড়ির সকলেই হাত চাটতে বাধ্য - Majaru

Post Top Ad

Post Top Ad

Tuesday, 31 January 2023

ডিমের এই সুস্বাদু রেসিপি বানিয়ে খেয়ে দেখুন বাড়ির সকলেই হাত চাটতে বাধ্য

 


 ডিম মানেই কি পোচ, সিদ্ধ, ওমলেট বা স্ক্র্যাম্বলড? আজ শিখে নিন একেবারে নতুন রেসিপি স্টিমড এগ।


কী কী লাগবে


ডিম: ৪টে বড়


চিকেন স্টক: দেড় কাপ



ঘন ক্রিম: ২ টেবল চামচ


পেঁয়াজ: ১টা ছোট (কুচনো)


পেঁয়াজ কলি কুচি: ১ মুঠো


কাঁচালঙ্কা: ২টো (কুচনো)


কারি পাউডার: আধ চা চামচ


নুন ও গোলমরিচ গুঁড়ো: পরিমাণ মতো


কী ভাবে বানাবেন


একটা মাইক্রোওভেন প্রুফ বাটিতে চিকেন স্টক, ক্রিম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কারি পাউডার, নুন ও গোরমরিচ মিশিয়ে নিন ভাল করে। অন্য একটা বাটিতে ডিম ফেটিয়ে নিন।




এ বার চিকেন স্টকের মিশ্রণ মাইক্রোওভেনে দিয়ে ৩-৫ মিনিট গরম করুন। বুদবুদ কাটতে শুরু করলে বের করে ডিম মিশিয়ে দিয়ে আবার মাইক্রোওভেনে দিয়ে ৩-৪ মিনিট বেক করুন।


উপরে গোলমরিচ গুঁড়ো ও পেঁয়াজ কলি কুচি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।

No comments:

Post a Comment

Post Top Ad