ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর জন্য কিছু ঘরোয়া টোটকা জেনে নিন - Majaru

Post Top Ad

Post Top Ad

Monday, 27 February 2023

ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর জন্য কিছু ঘরোয়া টোটকা জেনে নিন

 


ত্বকের সানট্যান দূর করতে ১ চা চামচ তাজা লেবুর রস, ২-৩ চামচ দুধ ও এক চিমটি হলুদ মিশিয়ে নিন। মুখে ও ঘাড়ে এই মিশ্রণটি লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।


 ত্বকের স্ক্রাবার হিসেবে কয়েক টুকরো পেঁপেতে মধু মিশিয়ে মুখে লাগান (চোখের এলাকা এড়িয়ে চলুন)। কয়েক মিনিট পর ধুয়ে ফেলুন। ঈদে সতেজ ত্বকের জন্য প্রতিদিন এটি করুন।


ত্বক চকচকে করতে কমলার খোসা বেটে নিন। এর সঙ্গে শসার রস মিশিয়ে মুখে ও ঘাড়ে লাগান। ২০ মিনিট রেখে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।



চোখের নিচের ডার্ক সার্কেল দূর করতে ১ টেবিল চামচ টমেটোর রস, আধা চা চামচ লেবুর রস, এক চিমটি হলুদ ও বেসন একসঙ্গে মিশিয়ে নিন।


মিশ্রণটি চোখের চারপাশে ব্যবহার করে ১৫ মিনিট পরে ধুয়ে ফেলুন। এটি নিয়মিত ব্যবহার করুন। দেখবেন ডার্ক সার্কেলের সমস্যা একদমই দূর হয়ে যাবে।

No comments:

Post a Comment

Post Top Ad