বেশিরভাগ নারীই আই মেকআপের জন্য আয়নার সামনে দাঁড়িয়ে পড়েন। এর ফলে আইলাইনার লাগানো আরও কঠিন হয়ে পড়ে। এজন্য আইলাইনার ব্যবহারের সময় বসে ধীর স্থির হয়ে নিন।
এরপর চেয়ারে বসে সামনের কোনো একটি টেবিলে একটি আয়না রাখুন। তারপর টেবিলে কনুই রেখে হাতের পাতাটি চিবুকে সাপোর্ট দিয়ে আইলাইনার লাগান।
আবার চাইলে ফ্ল্যাগ স্টিকারও ব্যবহার করতে পারেন আইলাইনার লাগানোর সুবিধার্থে। এজন্য দু’টি স্টিকার নিয়ে চোখের আইল্যাশের উপরেরর একটু অংশে লাগান। তারপর ফাঁকা স্থানে আইলাইনার লাগান। এরপর স্টিকারটি তুলে ফেলুন।
চাইলে চামচের সাহায্যেও আইলাইনার ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে চোখের বাইরের কোণে দুটি উইং আঁকুন। আইলাইনার লাগানোর ক্ষেত্রে এটিই সবচেয়ে কঠিন কাজ। এরপর চামচটি উল্টো করে নিয়ে বাঁকা অংশটি চোখের উপর রেখে সেই বরাবর আইলাইনার লাগিয়ে নিন।

No comments:
Post a Comment