সুস্বাদু ডিমের পোলাও - Majaru

Post Top Ad

Post Top Ad

Saturday, 11 February 2023

সুস্বাদু ডিমের পোলাও

 


চলুন জেনে নিন কিভাবে বানাবেন -

উপকরন:

ডিম

নুন

ঘি

পেঁয়াজ কুচি

আদা বাটা

রসুনবাটা

কাঁচালঙ্কা

শাহী গরম মশলা

গোলমরিচের গুঁড়ো

গোবিন্দভোগ চাল

কেওড়া জল

চিনি

সরষের তেল


আগে ২ কাপ গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে নিন। এরপর জল ঝরিয়ে নিয়ে স্বাদমতো নুন, শাহী গরম মশলার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, ঘি দিয়ে ভালো করে মাখিয়ে ১০ মিনিট রেখে দিতে হবে।


তারপর ৬ টি ডিম সেদ্ধ করে নিতে হবে। এরপর কড়াইতে সরষের তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে তুলে নিতে হবে।



এরপর ডিম গুলো দিয়ে ভেজে তুলে নিতে হবে। তারপর ১ টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।


তারপর মসলা দিয়ে মাখিয়ে রাখা চাল দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এরপর পরিমান মতো জল, চেরা কাঁচালঙ্কা, কেওড়া জল দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে।


এবার চাল কিছুটা সেদ্ধ হয়ে গেলে ভেজে রাখা ডিম ও পেঁয়াজ ভাজা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর আন্দাজমতো চিনি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে।


তারপর ৫ মিনিট রেস্টে রেখে নামিয়ে নিলেই একেবারে তৈরি ‛ডিমের ঝরঝরে পোলাও’।

No comments:

Post a Comment

Post Top Ad