দুর্দান্ত স্বাদের পাঁচমিশালি তরকারি - Majaru

Post Top Ad

Post Top Ad

Wednesday, 8 February 2023

দুর্দান্ত স্বাদের পাঁচমিশালি তরকারি

 


চলুন জেনে নিন কিভাবে বানাবেন -

উপকরন:

 গাজর, কুদরি, বেগুন,বাঁধাকপি

নুন,আলু, পেঁপে, পটল, কুমড়ো,

কাঁচালঙ্কা

ঘি

শুকনোলঙ্কা

তেজপাতা

ধনে গুঁড়ো

জিরে গুঁড়ো

সরষের তেল

লাল লঙ্কার গুঁড়ো


আগে কড়াইতে সরষের তেল গরম করে তাতে শুকনোলঙ্কা, তেজপাতা ফোড়ন, পাঁচফোড়ন দিয়ে ফোড়ন দিয়ে দিন।


এরপর গ্রেট করা আদা নুন, হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আলু দিয়ে ভালো করে কষিয়ে নিন।


তারপর পেঁপে, পটল, কুমড়ো, গাজর, কুদরি, বেগুন, নুন দিয়ে ভালো করে মিশিয়ে কষিয়ে নিন।


এরপর বাঁধাকপি, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিন।


তারপর পরিমান মতো জল, কাঁচালঙ্কা, চিনি দিয়ে মিনিট ১৫ রান্না করে নিতে হবে। এরপর সবজি সেদ্ধ হয়ে গেলে ঘি দিয়ে মিনিট পাঁচেক রান্না করে নিলেই একেবারে তৈরি নিরামিষ পাঁচমিশালী সবজি।

No comments:

Post a Comment

Post Top Ad