ময়েশ্চারাইজিং কেন দরকার আমাদের তৈলাক্ত ত্বকের জন্য জেনে নিন - Majaru

Post Top Ad

Post Top Ad

Saturday, 18 February 2023

ময়েশ্চারাইজিং কেন দরকার আমাদের তৈলাক্ত ত্বকের জন্য জেনে নিন




তৈলাক্ত ত্বকে ময়েশ্চারাইজিং আবার এই গরমে এ কথা অনেকে ভাবতেই পারেন না। কিন্তু একটু যাচাই করলে জানা যাবে, শীতের দিনের মতো গরমের ত্বকে ময়েশ্চারাইজারের প্রয়োজন হয়। তৈলাক্ত ত্বককেও হাইড্রেটেড রাখতে হয়। তৈলাক্ত ত্বকের সবচেয়ে বড় বন্ধু গ্লাইকোলিক অ্যাসিড নামের উপাদানটি। এই অ্যাসিড ত্বকে কোলাজেন তৈরি করতে বিশেষভাবে সাহায্য করে। বয়সের সঙ্গে সঙ্গে ত্বকে কোলাজেন কম তৈরি হতে থাকে। রোদে বেশি সময় কাটালেও কোলাজেন নষ্ট হয়ে যায়। প্রতিদিন গ্লাইকোলিক অ্যাসিডযুক্ত ময়েশ্চারাইজার ব্যবহার করলে এসব সমস্যার সমাধান তো হবেই, একই সঙ্গে তেলতেলে ভাব ও বলিরেখাও কমবে। এ ছাড়া হায়ালুরোনিক অ্যাসিডযুক্ত ময়েশ্চারাইজার তৈলাক্ত ত্বকের জন্য সেরা সমাধান হতে পারে। ত্বকের তেলভাব ব্যালেন্স করে এই অ্যাসিড। স্যালিসাইলিক অ্যাসিডও তৈলাক্ত ত্বকের বন্ধু। এসব উপাদান দেখে ও স্কিন টাইপ বুঝে ময়েশ্চারাইজার কিনুন। আরেকটি জিনিস খেয়াল রাখবেন। তৈলাক্ত ত্বকে সব সময় লাইটওয়েট ময়েশ্চারাইজার ব্যবহার করতে হয়। সঙ্গে এসপিএফ থাকলে আরও ভালো হয়। ত্বকে কোনো ধরনের সমস্যা থাকলে অবশ্যই আগে টেস্টার দিয়ে হাতে লাগিয়ে পরীক্ষা করবেন। প্রয়োজনে স্কিন কেয়ার এক্সপার্টের সঙ্গে কথা বলে নিন।

No comments:

Post a Comment

Post Top Ad