বিস্কুট শেষ হয়ে যাওয়ার পর কৌটো ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিয়ে শুকিয়ে আবার পরেরবার বিস্কুট রাখুন। তবে দেখে নেবেন কোনোরকম জল যেন কৌটোর মধ্যে না থাকে।
সবসময় বিস্কুট রাখবেন এয়ার টাইট কন্টেইনারে। এর ফলে বাইরে যতই স্যাঁতসেঁতে পরিবেশ থাকুক না কেন, বিস্কুটে কোনোরকম তার প্রভাব পরবে না। আর অবশ্যই বিস্কুট কন্টেইনার থেকে নেওয়ার পরে ভালো করে ঢাকনা আটকে রাখুন। না হলে সেখান থেকে ধীরে ধীরে বাইরের হওয়া ঢুকে আপনার পছন্দের বিস্কুট নরম হয়ে যাবে।
বিস্কুট নরম হয়ে গেলে কড়াই গরম করে শুধুমাত্র বিস্কুটগুলি ভেজে নিন। দেখবেন একদম প্রথমের মতো মুচমুচে হয়ে গেছে।
.jpeg)
No comments:
Post a Comment