মুখের স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস - Majaru

Post Top Ad

Post Top Ad

Sunday, 19 March 2023

মুখের স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

 


জেনে নিন উপকরন ও প্রণালী -

উপকরণ:

কাঁঠাল: ১০ কোয়া

দুধ: ২ লিটার

চিনি: ১২ টেবিল চামচ

এলাচ গুঁড়ো: ১ চা চামচ

ড্রাই ফ্রুটস: ১ চা চামচ


আগে কাঁঠালের কোয়ার থেকে বীজগুলি ছাড়িয়ে নিন ভালো করে। তার পর কাঁঠাল ভাল করে চটকে নিতে হবে।


ইতিমধ্যে একটি পাত্রে দুধ ঢেলে দিন। গ্যাসে অল্প আঁচে তা বসিয়ে ফোটাতে থাকুন। দুধ কিছুটা ঘন হয়ে এলে চিনি দিয়ে ফোটাতে থাকুন।


দুধ ঘন হতে হতে প্রায় অর্ধেক হয়ে এলে তাতে চটকে রাখা কাঁঠাল মিশিয়ে ভাল করে নাড়তে থাকুন।


বেশ কিছু ক্ষণ পর পায়েস একটু থকথকে হয়ে যাবে। তখন গ্যাস বন্ধ করে উপর দিয়ে ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিন।


পায়েস ঠান্ডা হয়ে এলে কিছু ক্ষণের জন্য ফ্রিজে রাখুন।


ফ্রিজ থেকে বার করে সরাসরি পরিবেশন করুন।

No comments:

Post a Comment

Post Top Ad