উপকরণ জেনে নিন
১. আম ২টি২. শসা ২টি৩. নারকেল ৪ টেবিল চামচ ৪. জল প্রয়োজনমতো৩ লঙ্কা টি ৬. লবণ প্রয়োজনমতো ৭. কারিপাতা ১ মুঠো৮. মেথি বীজ ১ চা চামচ ৯. সরিষা দানা ২ চা চামচ ও ১০. বাটার মিল্ক ২ কাপ।
আম ও শসা ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিন। এরপর আমের খোসা ছাড়িয়ে স্লাইস করে নিন। এরপর শসার খোসা ছাড়িয়ে কেটে নিন। অন্যদিকে নারকেল কুঁচি করে ছোট ছোট টুকরো করে কেটে নিন।
এবার মিডিয়াম আঁচে একটি বড় প্যান বসিয়ে তেল গরম করে নিন। তেল গরম করে লাল লঙ্কা কয়েক সেকেন্ড ভেজে নিন। এবার নারকেলের পেস্ট মিশিয়ে নিন।
অন্যদিকে একটি প্যানে আমের টুকরোগুলো সেদ্ধ করে ব্লেন্ড করে পিউরি তৈরি করে নিন। মিডিয়াম আঁচে প্যানে সামান্য জল দিয়ে পিউরি মিশিয়ে নিন। কিছুক্ষণ জ্বাল দিন।
এরপর শসার টুকরো মিশিয়ে ৩-৪ মিনিট রান্না করুন। তারপর নারকেল-লাল লঙ্কার পেস্ট যোগ করুন। হালকা আঁচে স্যুপ রান্না করতে থাকুন। তারপর স্বাদমতো লবণ ও বাটারমিল্ক মিশিয়ে নাড়ুন।
সবশেষে একটি সসপ্যানে সামান্য তেলে অল্প আঁচে সরষা, মেথি ও কারিপাতা ভেজে নিন। তারপর স্যুপের উপরে ঢেলে ভালো করে নাড়ুন। স্যুপটি আধা ঘণ্টা ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করুন।

No comments:
Post a Comment